
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পুরাতন ধোপাঘাটা ব্রিজ হতে আস্ সুন্নাহ ট্রাষ্ট পর্যন্তু পাকা রাস্তার দুই ধারে মেসার্স মা গ্যাস ঘরের উদ্যোগে সামাজিক বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম নেতা মোঃ মাসুম হোসেন, এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সাবেক সফল ছাত্রনেতা ও বিশিষ্ট গ্যাস ব্যবসায়ী মোঃ উজির আলী।এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক দল নেতা মোঃ শুকুর আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তি বা সামাজিক প্রতিষ্ঠানগুলো যদি এ ভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসে তাহলে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভুমিকা রাখবে বলে সচেতন মহল মনে করেন।
আপনার মতামত লিখুন :