বরিশাল রিপোর্টার্স ইউনিটি( বিআরইউ) ১১ বিশিষ্ট কমিটি ঘোষনা | Daily AjKaler Kontho

বরিশাল রিপোর্টার্স ইউনিটি( বিআরইউ) ১১ বিশিষ্ট কমিটি ঘোষনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৮:৫২ পূর্বাহ্ন
বরিশাল রিপোর্টার্স ইউনিটি( বিআরইউ) ১১ বিশিষ্ট কমিটি ঘোষনা

জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি : বরিশালে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিছুর রহমান খান স্বপন (নিউ এইজ) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত)।কমিটিতে সহ-সভাপতি বশির আহমেদ ( বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসনে (দখিনের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), এবং দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মর্জিনা বেগম (বরিশাল বেতার) ও তন্ময় তপু (নাগরিক টিভি)।বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।