
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে টানা তিনদিন ধরে বিরামবিহীন ভারি বৃষ্টিতে নদীগুলোর পানি বিপদসীমা ছুঁয়ে যাওয়ার উপক্রম। দীর্ঘদিন ধরে ঝিনাইদহে নদী, খাল গুলো পনঃখনন না হওয়ায় নদীগুলোর নাব্যতা শুন্যর কোটায় পৌঁছেছে।
যার ফলে একটু বৃষ্টি হলেই পানি বিপদ সীমার দিয়ে প্রবাহিত হয়। অপর দিকে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষগুলো চরম দূর্ভোগের মধ্য পড়েছে।মুষলধারে বৃষ্টি হওয়ার কারনে মানুষ বিষেশ প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছে না। ফলে রিক্সা চালক ইজিবাইক চালকেরা যাত্রী অভাবে তাদের কাংখিত ইনকাম করতে পারছে না। কোন কর্ম না থাকায় দিনমুজুরেরা চরম কষ্টে দিনপাত করছে।সরেজমিনে ঝিনাইদহ শহরের বিভিন্ন বিপনি বিতান ঘুরে দেখা যায় তারা অনেকটা অলস সময় পার করছে।
অপর দিকে বৃহত্তর ঝিনাইদহ জেলায় আগাম শীতকালীন শাক সবজি চাষিরা পড়েছে চরম বিপদে।যারা বৃষ্টির আগে নানান ধরনের সবজি বীজ বপন করেছিলেন তাদের ফসল না হওয়ার আশংকা দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :