গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী জয়রটেক এলাকায় ফুটবল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী জয়রটেক এলাকায় ফুটবল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৪, ২:০০ অপরাহ্ন
গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী জয়রটেক এলাকায় ফুটবল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জয়েরটেক এলাকায় সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুন খান পরিচালক মামুন ট্রেডার্স, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম সভাপতি যুবদল ১০ নং ওয়ার্ড, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আলমগীর কবির আলম, শহিদুল ইসলাম সহিদ,শাহাদাত হোসেন, রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে নেশা থেকে দূরে রাখে, শরীর সতেজ রাখে, মন মানসিক উৎফুল্ল রাখে আমাদের সমাজে খেলাধুলার একান্ত প্রয়োজন বলে মনে করেন।

তিনি বলেন খেলাধুলা ওয়াজ মাহফিল সামাজিক যেকোনো অনুষ্ঠানে আমি সব সময় সার্বিক সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ।খেলা উপভোগ করেন হাজার হাজার দর্শকবৃন্দ কানায় কানায় ভর্তি ছিল মাঠের চতুরপাশ,খেলায় অংশগ্রহণ করেন শক্তিশালী দুই দল আয়ান একাদশ বনাম এমটি একাদশ।