ভোমরা স্থলবন্দরে বিদেশী মদ,২ আসামীসহ ট্রাক আটক  | Daily AjKaler Kontho

ভোমরা স্থলবন্দরে বিদেশী মদ,২ আসামীসহ ট্রাক আটক 


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন
ভোমরা স্থলবন্দরে বিদেশী মদ,২ আসামীসহ ট্রাক আটক 

মিলন বিশ্বাস (সাতক্ষীরা) : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২ জন আসামিসহ ট্রাক আটক করেছে বিজিবি।

মঙ্গলবার  (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে এসব মাদবদ্রব্য, ট্রাকসহ আসামি আটক করা হয়।

বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দরের চেকপোষ্ট এলাকায় ভোমরা বিওপির নাঃ সুবেঃ মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি  আভিযানিক দল বৈশাখী ট্রেডার্স এর ০১টি খালী ট্রাক (নম্বর ঢাকা মে্ট্টো ট-১৬২০৮২) রপ্তানী মালামাল ভারতের গোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমন করলে ট্রাকটি তল্লাশী করলে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ পাওয়া যায়। এসময় অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে চালক মাদারীপুর জেলার গৌতম দে এবং সহকারী চালক মোহাম্মদ আল-আমিনকে ট্রাকসহ আটক করা হয়।

এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করতঃ মাদকদ্রব্য ও ট্রাকসহ  সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।