চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নগর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নগর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন
চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নগর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মহানগর জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ান বাজারস্থ কার্যালয়ে চট্টগ্রাম প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ সালাহ উদ্দিন আহমদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্তের চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল মোস্তফা কাজী, দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে। আশা করি আপনারাও ন্যায়ের পক্ষে প্রচার প্রসারে ভুমিকা পালন করবেন।

এছাড়া একইদিনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দের সাথে অপর এক যৌথ মতবিনিমিয় সভা দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক জাহেদুল ইসলাম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ, সেক্রেটারি সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সমবায় সাংবাদিক সমিতিরি সভাপতি মোস্তফা নঈম, ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী,সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, সাংবাদিক মজুমদার নাজিম উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক জামাল উদ্দীন হাওলাদার, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।