আন্দোলনে শহিদ পরিবারের খোঁজখবর নিলেন সমন্বয়করা | Daily AjKaler Kontho

আন্দোলনে শহিদ পরিবারের খোঁজখবর নিলেন সমন্বয়করা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:০১ পূর্বাহ্ন
আন্দোলনে শহিদ পরিবারের খোঁজখবর নিলেন সমন্বয়করা

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে তিন শহিদ পরিবারের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহিদ হন দাউদকান্দি উপজেলার ঢাকারগাও এলাকার জাহিদ হাসান মাহিম, বারপাড়া ইউনিয়নের সুকিপুর এলাকার মো. রিফাত এবং পৌরসভার বিশ্বরোড এলাকার মো. বাবু।

সোমবার দুপুরে ওই তিন পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল আলম, রূপ মিয়া হোসেন সহ অন্যান্যরা।

এ সময় তারা শহিদদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সমন্বয়ক হোসেন রাজ, মেহেদি হাসান সানী, দাউদকান্দির সমন্বয়ক সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম শান্ত, মো. মিনহাজ, সাব্বির খান, শাকিল আহম্মেদ রিদওয়ান, মাহবুব তালুকদার প্রমুখ।

কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান বলেন, যারা শহিদ হয়েছেন কোন কিছুর বিনিময়ে তাদেরকে ফিরি
তিনি বলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতার পাশাপাশি হত্যাকাণ্ডের বিচারও পাবেন। যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা প্রদান করা হবে। পরিবারগুলোকে নানাভাবে প্রতিষ্ঠিত করা।