সুনামগঞ্জের জগন্নাথপুরে তিনদিনের মাথায় দু'টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে তিনদিনের মাথায় দু’টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে তিনদিনের মাথায় দু’টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

৭ (সেপ্টেম্বর)শনিবার লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর মারফতে জানাযায়, ৬ (সেপ্টেম্বর) শুক্রবার বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রাম এলাকায় নলুয়ার হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা।

এ-সময় জগন্নাথপুর থানায় খবর দিলে শুক্রবার সন্ধ্যারাতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে সাবইন্সপেক্টার সজিব মিয়া,সাবইন্সপেক্টার শামছুল আরেফীন ও সাবইন্সপেক্টার কাওছার মাহমুদ তোরনের সহযোগিতায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এ-ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান,শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার ১নং-কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত গলাখাই এলাকার নলুয়ার হাওরে পানির স্রোতে ভেসে আসা পঁচা-গলা অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা-পুলিশ।

প্রাথমিকভাবে চেনার কোন উপায় নেই যে, মরদেহটি পুরুষ না মহিলা।শনিবার ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্যঃ-৩(সেপ্টেম্বর)মঙ্গলবার উপজেলার একই ইউনিয়নে চন্ডিরডর নামক এলাকায় অর্ধগলিত অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।তিনদিনের মাথায় শুক্রবার পঁচা-গলা আরো একটি মরদেহ উক্ত ইউনিয়নের গলাখাই গ্রামের নিকটবর্তী নলুয়ার হাওয়র থেকে উদ্ধার করে জগন্নাথপুর থানা-পুলিশ। এ-নিয়ে এলাকায় জন-সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।