গৌরনদীর কৃতি সন্তান এফসিপিএস ডাঃ সমীরন হালদারকে সংবর্ধনা | Daily AjKaler Kontho

গৌরনদীর কৃতি সন্তান এফসিপিএস ডাঃ সমীরন হালদারকে সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ৪:২০ অপরাহ্ন
গৌরনদীর কৃতি সন্তান এফসিপিএস ডাঃ সমীরন হালদারকে সংবর্ধনা

গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুন : বরিশালের গৌরনদী’র কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক সমীরন হালদার এফসিপিএস সম্পন্ন করায় গৌরনদী ক্লিনিক এ্যান্ড ডায়গানিষ্টিক সেন্টার এসোসিয়েশনের (সিডিসি) উদ্যোগে রোববার গৌরনদীর অভিজাত রেস্তোরা তিনবেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি, সিকদার ক্লিনিকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্লিনিক এ্যান্ড ডায়গানিষ্টিক সেন্টার এসোসিয়েশনের (সিডিসি) উপদেষ্টা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শওকত হোসেন, এবি সিদ্দিক ডায়গনিষ্ঠিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, শারমিন ক্লিনিকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এসকেন্দার হোসেন, আখি ক্লিনিকের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, আলফা ডায়গনিষ্ঠিক সেন্টারের পরিচালক মোঃ মোশারফ হোসেন, চক্ষু হাসপাতালের পরিচালক মোঃ তানভীর সোহেল, ডাঃ মোস্তাফিজুর ক্লিনিকের পরিচালক আরাফত হোসেন, ডক্টরস পরিচালক মোঃ সহিদুল ইসলাম, আলম ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আলম শাহ, সুইস হাসপাতালের বাটাজোর শাখার ব্যবস্থাপক সাংবাদিক শামীম মীর, মেীরী ডায়গনিষ্ঠিক সেন্টারের ব্যবস্থাপত লিটন প্রমূখ। আলোচনা শেষে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।