
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আগামী আরো তিনদিন বৃষ্টিরপাতের আভাস রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক করা হয়েছে।
আজ রবিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ তৈরী হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং আরো তিন দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরকম বৃষ্টিপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :