
লালমনিরহাট প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাটে টানা ৮দিন বন্ধ থাকার পর রেলওয়ে বিভাগে আন্তঃনগর ট্রেনসহ সকল ধরনের ট্রেন পুনরায় চলু হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত রেলওয়ে বিভাগীয় স্টেশন থেকে ৪টি ট্রেন স্টেশনে প্রবেশ করেছে এবং ৬টি ট্রেন ছেড়ে গেছে। লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে,গত ৪ আগষ্ট থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রনণালয়।
কারন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংস ঘটনা এড়াতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য । তখন থেকেই রেলের অন্যান্য বিভাগের মতো লালমনিরহাট রেলওয়ে বিভাগ সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে। গত মঙ্গলবার সকাল থেকে কমিউটার ও লোকাল মেইল ট্রেন চলাচল শুরু করেছে টানা ৮দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর । রেল বিভাগ জানান আগামী ১৫ আগষ্ট চালু করা হবে অভ্যন্তরীণ ও ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলো।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরের ডিভিশনাল ট্রাফিক অফিসার (ডিটিও) আবদুল্লাহ আল মামুন ও লালমনিরহাট রেলওয়ে স্টেশনমাস্টার আবদুর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলো নির্ধারিত গন্তব্যের মধ্যে চলাচল শুরু করার সিদ্ধান্ত রয়েছে। তবে লোকাল ও মেইল ট্রেনগুলো চলাচল শুরু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :