জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় নিয়ে সেনা ক্যাপ প্রধানের সভা | Daily AjKaler Kontho

জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় নিয়ে সেনা ক্যাপ প্রধানের সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় নিয়ে সেনা ক্যাপ প্রধানের সভা

বিশেষ প্রতিনিধিঃ-জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে ও ধর্মীয় সম্প্রীতি বজায়ের লক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনী জগন্নাথপুর ক্যাম্পের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২(আগস্ট)সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্ম-কর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ বর্তমান সময়ের সার্বিক পরিস্থিতির উপর আলোকপাত করে যথাক্রমে বক্তব্য রাখেন,জগন্নাথপুর সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন,ওয়ারেন্ট অফিসার হোসেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম,চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান,কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নাজিমুদ্দিন,সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড.সৈয়দ রেজওয়ান আহমেদ,হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মইনুল ইসলাম পারভেজ,রানীগঞ্জ মাদ্রাসার (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মাওলানা ইসহাক আহমেদ,জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত)সভাপতি সতীশ গোস্বামী,মীরপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দেব,পাইলগাঁও ইউনিয়ন নেতা সেবক রঞ্জন দে,কলকলিয়া ইউনিয়নের কমিউনিটি নেতা জীতেন দেবনাথ,রানীগঞ্জ ইউনিয়ন নেতা বিদ্যুৎ রায় প্রমুখ।

এ-সময় সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চুসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তব্যে সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।দেশে এখনও কোন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না।জনগণ ও দেশের স্বার্থে সেনা বাহিনী মাঠে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।কাউকে কোন অপকর্ম করতে দেয়া হবে না।অন্তবর্তী সরকার কে সবাই সহযোগিতা করুন।দেশকে এগিয়ে নিতে হবে। তিনি জগন্নাথপুর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি সহ সকল মহল কে সচেতনতার সহিত একযোগে কাজ করার আহ্বান জানান।