পটুয়াখালীতে আইন - শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে নৌবাহিনী | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে নৌবাহিনী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৪, ৫:০০ অপরাহ্ন
পটুয়াখালীতে আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছে নৌবাহিনী

মোঃ মেহেদী হাসান (বাচ্চু)পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

নিয়মিত পেট্রোলিং কার্যক্রমের অংশ হিসেবে ১২ আগস্ট সোমবার বাহেরচর এলাকা পেট্রোলিং করেন রাঙ্গাবালী উপজেলা কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফিরোজ শিকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন।

এসময় তারা স্থানীয় ব্যাবসায়ী, ছাত্র সমাজ, সংখ্যা লঘু ও উপস্থিত মানুষের সাথে কথা বলেন, সবার খোজ-খবর নেন।

এছাড়া তারা কয়েকটি ব্যাংক পরিদর্শন করেন। ব্যাংকের ম্যানেজার ও গ্রাহকদের নিরাপত্তার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন।

কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফিরোজ শিকদার জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করেছে। তিনি আরও জানা তাদের আরেকটি টিম একই সময়ে মৌডুবী ইউনিয়নে পেট্রোলিং করেছে। এখন জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসছে।