লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়ার অনুরোধ | Daily AjKaler Kontho

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়ার অনুরোধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ২:২৮ অপরাহ্ন
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়ার অনুরোধ

আজকালের কন্ঠ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভ্যুত্থান কেন্দ্রিক সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন থানা এবং কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ কারো কাছে রক্ষিত থাকলে সেগুলো সেনাবাহিনীর নিকটস্থ ক্যাম্পে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

গত শুক্রবার (৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোন তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।