
নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ এর অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানেরকান্দা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব মিয়া (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানেরকান্দা গ্রামের জনৈক আবুল কালাম এর বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত- মোঃ রাজিব মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানেরকান্দা গ্রামের মোঃ আব্দুল গফুর’র ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই এস এম সফিউল্লাহ, এএসআই মোঃ ফারুক ইসলাম খান, এএসআই মোঃ মোকাম্মেল হোসাইন কনস্টেবল মোঃ রেজাউল করিম , মোঃ তরিকুল ইসলাম ও মোঃ ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মোঃ রাজিব মিয়া নামের একজনকে আটক করেন। পরে তাকে তল্লাশী করে ৪৫ (পঁয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় একটি মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :