আলীকদমে ইয়াবা নিয়ে মা-ছেলেসহ রিয়াদ নামে তিনজন মাদককারবারি আটক করেছে থানা পুলিশ | Daily AjKaler Kontho

আলীকদমে ইয়াবা নিয়ে মা-ছেলেসহ রিয়াদ নামে তিনজন মাদককারবারি আটক করেছে থানা পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
আলীকদমে ইয়াবা নিয়ে মা-ছেলেসহ রিয়াদ নামে তিনজন মাদককারবারি আটক করেছে থানা পুলিশ

মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবানঃ বান্দরবান পার্বত্য জেলাধীন আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাগানপাড়া এলাকা হতে থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭ শত ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১৮,৬৩২ টাকাসহ এক নারী ও দুই জন পুরুষ মাদক চোরাকারবারী আটক করেছে আলীকদম থানার পুলিশ।

আটককৃত মাদক চোরাকারবারি হলেন, আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দার মালেশিয়া প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী লাইলা বেগম প্রকাশ লালু (৪১) এবং ছেলে তাদের মোঃ গিয়াস উদ্দিন প্রকাশ লাদেন (২২) অপরজন একুই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসহাক সর্দার পাড়ার বাসিন্দার মোঃ মোস্তফার ছেলে মোঃ রিয়াদ উদ্দিন বলে জানায় পুলিশ।

গতকাল মঙ্গলবার ১৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) দেলোয়ার হোসনে,এএসআই(নিঃ) জামান মিয়া সঙ্গীয় ফোর্স এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আব্দুর রহিমের নিজ বাড়িতে থেকে মাদক চোরাকারবারিদের আটক করে আলীকদম থানা পুলিশ।

এদিকে আটকের পর স্থানীয়রা জানান, বাগানপাড়া এলাকার লায়লা বেগম প্রকাশ লালু আর তার ছেলে মোঃ গিয়াস উদ্দিন প্রকাশ লাদেন মিয়ানমার সিমান্ত এলাকায় হতে বিভিন্ন ভাবে ইয়াবা সংগ্রহ করে তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছেন এবং এলাকার আশপাশে মাদক সেবনকারী অনেক লোকজন তাদের বাড়িতে এসে মাদক ক্রয় করে থাকেন এবং বাড়িতে জমা রেখে মাদক সেবনকারীদের খোঁজরা বিক্রি করেন পুলিশের জালে আটক হওয়া লায়লা আর তার ছেলে লাদেন বলে স্থানীয়রা জানান। স্থানীয় ব্যক্তিরা আরো জানান, বাগানপাড়া এলাকায় আশপাশে এধরণের আরো মাদবদ্রব্য সেবনকারী ও ক্রয়-বিক্রয়কারী রয়েছে বলে দাবী করেন তারা।

আলীকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, আটক কৃত মাদক চোরাকারবারি ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বান্দরবান আদালতে সোর্পদ করা হয়েছে।