গৌরনদী পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র'র শপথ গ্রহণ | Daily AjKaler Kontho

গৌরনদী পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র’র শপথ গ্রহণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ১:২১ অপরাহ্ন
গৌরনদী পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র’র শপথ গ্রহণ

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সার্কেট হাউজে রবিবার বিকালে নবনির্বাচিত গৌরনদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া কে শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ সোহরাব হোসেন,জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম সহ অন্যান্য কর্মকর্তারা।