মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮ | Daily AjKaler Kontho

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে সোমবার (১৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ১২৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ৮১ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।