শিক্ষার মান্নোনয়ন মতবিনিময় সভা করলেন : আহমদ হোসেন এমপি | Daily AjKaler Kontho

শিক্ষার মান্নোনয়ন মতবিনিময় সভা করলেন : আহমদ হোসেন এমপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন
শিক্ষার মান্নোনয়ন মতবিনিময় সভা করলেন : আহমদ হোসেন এমপি

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় শিক্ষার মন্নোনয়ন বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ’র পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে গত শনিবার (৬ জুলাই) দুপুরে মোট ৪৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন (এমপি)।

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইডসহ হাম-নাত, বাংলা-ইংরেজী রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, জারিগান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্য প্রতিযোগিতা, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান’র সভাপতিত্বেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল হক রতন, পূর্বধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা।