ইয়াবা বিক্রিকালে র‍্যাবের হাতে দুই মিয়ানমারের নাগরিক'সহ আটক-৩ | Daily AjKaler Kontho

ইয়াবা বিক্রিকালে র‍্যাবের হাতে দুই মিয়ানমারের নাগরিক’সহ আটক-৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন
ইয়াবা বিক্রিকালে র‍্যাবের হাতে দুই মিয়ানমারের নাগরিক’সহ আটক-৩

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার’সহ তিনজন মাদক কারবারি র‌্যাব গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকালে ১২টায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মো. আবু সালাম চৌধুরি, তিনি জানান -গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের ০৯নং ওয়ার্ডের বরইতলী এলাকার সালামত উল্লাহর বসতঘরের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সালামত উল্লাহর বসতঘরের সামনে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি ঘর থেকে বের হয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ৩জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।আটককৃতদের জিজ্ঞাসাবাদে ১নং আসামীর বসতঘরের কক্ষের খাটের নিচে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভিতরে মজুদ করে রাখে বলে স্বীকার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের হেফাজতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- একই এলাকার নুর আলম (প্রকাশ) বিয়াই এর ছেলে সালামত উল্লাহ,মিয়ানমারের মংডু আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন ও মংডু ফেরাংপ্রু এলাকার আলী আকবর ছেলে আসমত উল্লাহ।

র‍্যাবের ওই কর্মকর্তা আরো জানান -গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। ধৃত ১নং আসামিকে মাদকদ্রব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানায়, সে ও পলাতক আসামি পরস্পর যোগসাজশে ২ ও ৩নং আসামীরা দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে অবধৈভাবে মাদক কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।