টেকনাফে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস | Daily AjKaler Kontho

টেকনাফে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
টেকনাফে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে উপকূলীয় ইউনিয়ন সদর ও বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পরবর্তীতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সূত্রে জানা যায়, এদিকে সারা দেশে সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন এবং মজুদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছরের ন্যায় চলছে গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনে বন্ধ। যে সময় সাগরে সকল প্রকার মৎস্য শিকারের নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ করেছ সরকার। তাই নিষেধাজ্ঞা চলাকালীন অবৈধভাবে চোরাই পথে যারা সাগরে মাছ স্বীকার করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

টেকনাফ উপজেলা সি. মৎস্য অফিসার মো: দেলোয়ার হোসেন, নৌ পুলিশের অফিস ইনচার্জ, বাহার ছড়া আউট পোস্টের কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। তারারাও জানান এই অভিযান অব্যাহত থাকবে।