মানবিক রক্ত ব্যাংক এর কেন্দ্রীয় কমিটি ২০২৪ – ২০২৫ ঘোষণা | Daily AjKaler Kontho

মানবিক রক্ত ব্যাংক এর কেন্দ্রীয় কমিটি ২০২৪ – ২০২৫ ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
মানবিক রক্ত ব্যাংক এর কেন্দ্রীয় কমিটি ২০২৪ – ২০২৫ ঘোষণা

মোঃ জামাল হোসেন :- স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ২২শে জুন শনিবার কমিটি ঘোষণা করে।বাংলাদেশের ৬৪ টি জেলার মানুষের কাছে এক পরিচিত নাম মানবিক রক্ত ব্যাংক। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে মানবিক রক্ত ব্যাংক কর্মী। যেখানে জরুরী রক্তের প্রয়োজন সেখানেই খুব দ্রুত সময়ে এগিয়ে আসে মানবিক রক্ত ব্যাংকের রক্ত যোদ্ধারা। মানুষ এক সময় রক্ত দেওয়াকে ঝুঁকি মনে করত।

কিন্তু মানবিক রক্ত ব্যাংক যখন থেকে মানুষকে বুঝাতে সক্ষম হয়েছে রক্ত দেওয়ার ফলে কোন ঝুঁকির সম্ভাবনা নেই বরং রক্তের পরিশোধন হয় এবং তৈরি হয় নতুন নতুন রক্ত কণিকা। দিন দিন বেড়েই চলেছে মানবিক রক্ত ব্যাংকের পরিধি।ড্রীম লাইফ ফাউন্ডেশনের সহযোগী সংগঠন “মানবিক রক্ত ব্যাংক” এর কেন্দ্রীয় কমিটি ২০২৪ – ২০২৫ ১২সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে মোঃ আনোয়ার হোসেন (লক্ষ্মীপুর) এবং সাধারণ সম্পাদক ফাতিমা খানম (ঢাকা)।

সংগঠনটি ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয় এ পর্যন্ত সংগঠনটি ১০ হাজার ১৮০ ব্যাগের উপরে রক্ত সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছে। সংগঠনটি বাংলাদেশের ৮টি বিভাগে তাদের কার্যক্রম চলমান রেখেছে।এছাড়াও পর্যায়ক্রমে সারা বাংলাদেশে কমিটির ঘোষণা করা হবে।