নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের জন্যেও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি হবে: আহসানুল | Daily AjKaler Kontho

নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের জন্যেও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি হবে: আহসানুল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন
নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের জন্যেও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি হবে: আহসানুল

আজকালের কন্ঠ ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের জন্যেও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করবে সরকার।

রবিবার (২ জুন) রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। নতুন অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, স্থায়ী দোকানে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

কোরবানির ঈদের আগেই এক কোটি ফ্যামিলি কার্ডধারীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিবে সরকার। চলতি মৌসুমে ফলন বেশি হওয়ায় চালের দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।