যেসব এলাকায় আগামীকাল গ্যাস থাকবে না | Daily AjKaler Kontho

যেসব এলাকায় আগামীকাল গ্যাস থাকবে না


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন
যেসব এলাকায় আগামীকাল গ্যাস থাকবে না

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ বা প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।