লোহাগড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১০, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
লোহাগড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৯মে) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কে এম সালাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির সভাপতি সুরাইয়া ইসলাম রিক্তা এবং সঞ্চালনায় ছিলেন লক্ষীপাশা দুগ্ধ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আল ইমরান।

লোহাগড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ড. কে এম সালাহ উদ্দীনকে ফুলেল শুভেচ্ছাসহক ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি ড. কে এম সালাহ উদ্দীন সমিতির সকল মহিলা সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সকলকে আজ একজায়গায় পেয়ে আমি অনেক আনন্দিত। আমি আপনাদের এলাকার সন্তান। আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আগামীতেও আপনাদের পাশে থাকবো। যেকোন সময় আপনারা আমাকে স্বরণ করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবো। এলাকার অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। যেকোন সমস্যায় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করে যাবো।

এ সময় লোহাগড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির প্রায় ২০০ জন মহিলা সদস্য উপস্থিত ছিলেন।