যশোর-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী আ.লীগের শাহীন চাকলাদার | Daily AjKaler Kontho

যশোর-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী আ.লীগের শাহীন চাকলাদার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২০, ১১:২৪ অপরাহ্ন
যশোর-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী আ.লীগের শাহীন চাকলাদার

যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীকের জয় হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে নৌকার প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে জয়ী ঘোষণা করা হয়।

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন শাহীন চাকলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১২ ভোট। জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর বিজ্ঞপ্তি জারি করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।