বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৭ | Daily AjKaler Kontho

বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৭


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৭

নিজস্ব প্রতিনিধি : তীব্র তাপদাহের মধ্যেই রাঙামাটিতে স্বস্থির বৃষ্টি নেমে আসে। তবে এ সময় বজ্রপাতে অন্তত দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

গতকাল বুধবার (১ মে) রাঙামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা যায়। একই সময়ে আরও অন্তত সাতজনের আহত হওয়ার তথ্য মিলেছে।

নিহতরা হলেন, রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলাকার জেলে নজির আহমেদ (৫০) ও বাঘাইছড়ি বড়াদম মুসলিম ব্লগের বাসিন্দা বাহারজান (৬০)। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল বাঘাইছড়িতে ও রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস থেকে জানা গেছে, রাঙামাটিসহ উপজেলাগুলোর অনেক জায়গায় হাওয়া ও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।