বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা, মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/০৪/২০২৪ খ্রিঃ তারিখ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মোঃ ইমাম হোসেন সোহাগ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ০২ নং গৌরীচন্না ইউপি, ০৭ নং ওয়ার্ডস্থ থেকে আসামী ০১। মোঃ মিজানুর রহমান (২২) পিতা আঃ হালিম, মাতা- নাজমা বেগম, সাং- দক্ষিণ মনসাতলী ০৭ নং ওয়ার্ড, ০২। মোঃ বেলাল হোসেন (২৫) পিতা- মৃতঃ রফিক হাওলাদার, মাতা- মোসাঃ বেবি, সাং- দক্ষিণ লাকুরতলা, ০৩ নং ওয়ার্ড, উভয় ২ নং গৌরীচন্না ইউপি, থানা ও জেলা- বরগুনাদ্বয়কে ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৮,৮০০/—টাকা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।