
আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের আক্রমণে দুজন নিহত হয়েছেন।
গতকাল রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদলের আক্রমণে নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :