হজ প্যাকেজের খরচ কমলো | Daily AjKaler Kontho

হজ প্যাকেজের খরচ কমলো


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন
হজ প্যাকেজের খরচ কমলো

আজকালের কন্ঠ ডেস্ক : এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মন্ত্রী বলেন, হজ যাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ্জ পালন করতে পারেন সে বিষয় সরকার তৎপর রয়েছে সরকার। যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে হজ যাত্রীদের সব ধরনের দায়িত্ব ও সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।