৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে | Daily AjKaler Kontho

৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজার টেকনাফে খারাংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

গতকাল রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তারা সীমান্ত অতিক্রম করে এপারে চলে আসেন।

এ নিয়ে দুদিনে মোট ১৪ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নিলো।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক আইন মেনে তাদের আশ্রয় দিয়েছি।

তিনি আরও বলেন, সীমান্ত অতিক্রম করে বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।দুদিনে মোট ১৪ জন আশ্রয় নিলেন।