ডিএমপির ১৬ পরিদর্শকের বদলি | Daily AjKaler Kontho

ডিএমপির ১৬ পরিদর্শকের বদলি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২০, ৭:০১ অপরাহ্ন
ডিএমপির ১৬ পরিদর্শকের বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) রয়েছেন।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশ অনুসারে খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমানকে ডিএমপির অপরাধ বিভাগে; হাজারীবাগ থানার ওসি মো. ইকরাম আলী মিয়াকে ধানমন্ডি থানার ওসি পদে; ধানমন্ডি থানার ওসি মো. হুমায়ুন কবিরকে ডিএমপির সিটি ইন্টিলিজেন্স অ্যানালাইসিস বিভাগে; শাহআলী থানার ওসি মো. সালাহ উদ্দীন মিয়াকে তেজগাঁও থানার ওসি পদে এবং তেজগাঁও থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদারকে ডিএমপির প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

অন্য পুলিশ পরিদর্শকদেরও বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

বদলির আদেশ দেখতে ক্লিক করুন পাতা-১পাতা-২