জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নেতা গ্রেপ্তার | Daily AjKaler Kontho

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নেতা গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন
জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নেতা গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পলাতক নেতা তৌহিদুল ইসলাম ওরফে তাওহীদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, তাওহীদের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। সেই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার (৭ এপ্রিল) চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, ২০১৬ সালে ঢাকায় একটি কলেজের ছাত্রাবস্থায় হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত হয়ে পড়ে তাওহীদ। পরে তিনি ঢাকা ছেড়ে চট্টগ্রামে গিয়ে একটি ডেন্টাল ইউনিটে (বিডিএস) অধ্যয়নরত অবস্থায় জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করতেন।

এ ছাড়া বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন বলেও জানায় র‌্যাব।

শিহাব করিম জানান, গ্রেপ্তার তাওহীদের তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে হিযবুত তাহরীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে।