মাদক ও নাশকতা মামলার ১জন আসামি গ্রেফতার করেন দাগনভূঞা থানা পুলিশ | Daily AjKaler Kontho

মাদক ও নাশকতা মামলার ১জন আসামি গ্রেফতার করেন দাগনভূঞা থানা পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
মাদক ও নাশকতা মামলার ১জন আসামি গ্রেফতার করেন দাগনভূঞা থানা পুলিশ

ফেনী প্রতিনিধি:- গোপন সংবাদমাধ্যমে ০৩ তারিখ দিবাগত রাত এসআই ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দাগনভূঞা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০১ বছরের সাজা প্রাপ্ত এবং নাশকতা মামলা নং ১৬(১০)২৩ এর এজাহার নামীয় পলাতক আসামি সাবেক পৌরসভা ও কলেজ ছাত্রদল সভাপতি এবং বর্তমান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল হাসান প্রকাশ জাবেদ (৩৪) কে গ্রেফতার করে দাগনভূঞা থানা হেফাজতে আনেন।

গ্রেফতার হওয়া আসামি হলেন, দাগনভূঞা থানার আজিজ ফাজিলপুর গ্রামের, আমির উদ্দিন সওদাগর বাড়ীর, মৃত রেজাউল হক এর ছেলে, মোঃ আশরাফুল হাসান প্রকাশ জাবেদ (৩৪)।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন, গোপন সংবাদমাধ্যমে আসামি কে গ্রেফতার করতে সক্ষম হই, গ্রেফতার পর ০৪ তারিখ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।