সোনা মসজিদ স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে | Daily AjKaler Kontho

সোনা মসজিদ স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন
সোনা মসজিদ স্থলবন্দর ৭ দিন বন্ধ থাকবে

আজকালের কন্ঠ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর সাতদিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে দু-দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সিঅ্যান্ডএফের সভাপতি হারুন অর-রশিদ ও স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে বন্দরের সব কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশনের দায়িত্বেপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীরা ইমিগ্রেশন দিয়ে যাওয়া আসা করতে পারবেন।