সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে সহোদর ভাই-বোন নিহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছেন স্বামী-স্ত্রীসহ তিনজন।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতরা ভাই-বোন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।