
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কোনাবাড়ী উপশাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল ৩০শে মার্চ শনিবার মতিউর রহমান প্লাজায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মো. আখতার উজ জামান আহবায়ক সদস্য বি.সি.ডি.এস গাজীপুর ও সভাপতি কোনাবাড়ী মেট্রো থানা এর সভাপতিত্বে, মো. রাশেদুল ইসলাম বিশাল সিনিয়র সহ সভাপতি বি.সি.ডি.এস এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.সফিকুল ইসলাম উপ পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর গাজীপুর জেলা, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বাদল শিকদার সহকারী পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর গাজীপুর জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল আমিন তপন কাউন্সিলর ৯নং ওয়ার্ড গাজীপুর সিটি করপোরেশন, মো. সোলায়মান মিয়া,সিনিয়র সহ সভাপতি কোনাবাড়ী থানা আওয়ামী লীগ, মো.হেলাল উদ্দিন সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কোনাবাড়ী ক্লিনিক এর পরিচালক এমদাদ হোসেন, কোনাবাড়ী পপুলার হসপিটালের পরিচালক কাজী নজরুল ইসলাম, মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মোরশেদ আলম (যুগান্তর) সহ কোনাবাড়ী থানা বি.সি.ডি.এস সদস্য ও ঔষধ ব্যবসায়ী বৃন্দ।
আপনার মতামত লিখুন :