কর্তব্যরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা | Daily AjKaler Kontho

 কর্তব্যরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪, ৩:০৫ অপরাহ্ন
 কর্তব্যরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা

নিজস্ব প্রতিনিধি : শেরপুর জেলা পুলিশের আয়োজনে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় ২০২২ সালে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে অত্র জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে এসএসসি-সমমান এসএসসি-সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের শেরপুর জেলা পুলিশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন।

সেই সাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।