জেলের পেট থেকে ২৫ ইঞ্চি জীবন্ত কুঁচিয়া উদ্ধার | Daily AjKaler Kontho

জেলের পেট থেকে ২৫ ইঞ্চি জীবন্ত কুঁচিয়া উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
জেলের পেট থেকে ২৫ ইঞ্চি জীবন্ত কুঁচিয়া উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার করে জেলের পেট থেকে ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ (জেল ফিস) জীবিত বের করে চিকিৎসকরা। মাছ ধরতে গিয়ে পায়ুপথ দিয়ে এ মাছ প্রবেশ করে পেটে।

রবিবার (২৪ মার্চ) রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়। অস্ত্রোপচারে আরও অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর। যা এ যাবৎকালের স্বরণীয় ঘটনা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা সম্ররা মুন্ডা (৫৫) একজন কার্ডধারী জেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। গত ২৩ মার্চ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গগা চা বাগানের উপজাতি বাসিন্ধা ধনমুন্ডার ছেলে সম্ররা মুন্ডা (৫৫) স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছের একটি পানিতে পড়ে যায় এবং আরেকটি কাদায় পড়ে। এমন সময় তিনি অনুভব করেন তার পায়ু পথে কি যেন ডুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সম্ররা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচুর ব্যথা অনুভব করেন।

প্রথমে স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানীর চিকিৎসকগণ তার কথা শুনে এক্সের মাধ্যমে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু সাদৃশ্য দেখতে পান। কর্তব্যরত ডাক্তাররা সিনিয়দের সাথে আলোচনা করে সম্ররা মুন্ডাকে সন্ধায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে প্রফেসর জানে আলমের নেতৃত্বে ৪ জন চিকিৎসক প্রায় ২ ঘণ্টার চেষ্টায় পেটেরও ভেতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া (জেল ফিস) মাছ বের করেন। এ ঘটনায় ডাক্তাররা বিস্মিত হন। পরে পেটের ভেতর থেকে কুচিয়া মাছ উদ্ধার করে জনসাধারণের মধ্যে জানাজানি হলে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়।