ময়মনসিংহে‌ পিবিআই এসপি মহোদয়ের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে‌ পিবিআই এসপি মহোদয়ের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
ময়মনসিংহে‌ পিবিআই এসপি মহোদয়ের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের পিবিআই‌ এসপি রাকিবুল আক্তারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪, পিবিআই ময়মনসিংহ কর্তৃক গুরুত্বসহকারে উদযাপিত হয়।

১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় বাংলার স্বাধীনতা। এই মহান দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি লাখো শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সকল মুক্তিকামি মানুষদের। যাদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহে অবস্থিত “মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ” এ পুস্পস্তবক অর্পণ করেন জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পিবিআই ময়মনসিংহ জেলার ইন্সপেক্টর (অ্যাডমিন) জনাব সালাহ উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ।