হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত! | Daily AjKaler Kontho

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন
হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

এর পরে কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অঙ্গ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচ কাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে অভিবাদন গ্রহন করেন ভ উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,ইউএনও ক্ষেমালিকা চাকমা ও ওসি মো. জয়নাল আবেদীন।

পরে সকাল ১১ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনৃষ্ঠিত হয়।

এতে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে স্বাগক বক্তব্য রাখেন, সহকারি কমিশনার( ভূমি) ইউছুফ হাসান।

পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, হোমনা থানা অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, সাবেক যুগ্ন সচিব বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মো. আলী আহাম্মদ প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।