আফজালুন নেছাকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে পেতে চায় মুরাদনগরের সর্বস্তরের জনগণ | Daily AjKaler Kontho

আফজালুন নেছাকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে পেতে চায় মুরাদনগরের সর্বস্তরের জনগণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন
আফজালুন নেছাকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে পেতে চায় মুরাদনগরের সর্বস্তরের জনগণ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই কুমিল্লার মুরাদনগরে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার খবরে সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। চায়ের দোকান থেকে সর্বত্রই চলছে আসন্ন মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে কে হবেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। নির্বাচনী আলোচনায় সাধারণ ভোটারদের মুখে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং মুরাদনগর উপজেলার কৃতীসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত হাজি আবুল হাশেমের পরিবারের সুযোগ্য সদস্য আফজালুন নেছা হাসান বাসেত।

বেশ কয়েক বছর ধরেই আফজালুন নেছা হাসান বাসেত আওয়ামী লীগের দলীয় বিভিন্ন প্রোগ্রামসহ এলাকায় খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি এবং গণসংযোগ করে এলাকার ভোটার ও তৃণমূল নেতাদের মন জয় করার চেষ্টা করেছেন। এলাকার ভোটার ও সাধারণ সচেতন মহল তার মত একজন সৎ, নিষ্ঠাবান ও গ্রহনযোগ্য প্রার্থীকে এলাকার উন্নয়নের জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। যাতে তিনি তার সততা, নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্মার্ট উপজেলা গড়তে পারেন।