সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করলেন পুলিশ সুপার | Daily AjKaler Kontho

সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করলেন পুলিশ সুপার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি : আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলা পুলিশ শেরপুর কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪’’ পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণের পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজ ২৬ মার্চ লাশের ধ্বংসস্তুপ থেকে রক্তরাঙা সূর্যের পূর্বাভাষের দিন। এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন।

বঙ্গবন্ধুর আহব্বানে সাড়া দিয়ে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম।