বাকেরগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৬৭ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে এমপির মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৬৭ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে এমপির মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
বাকেরগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৬৭ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে এমপির মতবিনিময় সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি:- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা, কর্মচারী ও ৬৭ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে এমপি মেজর জেনারেল অবঃ ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গতকাল ২৫ মার্চ সোমবার দুপুর ২ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এর সভাপতিত্ব,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব আহাম্মেদ তালুকদার,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জুলফিকার হায়দার, পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার,আওয়ামী লীগ নেতা নাসির খন্দকার, সালাম মল্লিক, কৃষিবিদ মিলন চন্দ্র দাস কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) যুব প্রশিক্ষণ কেন্দ্র।,উপজেলা কৃষি কর্মকর্তা সুনীল কুমার সাহা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, নলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরন, যুবলীগ নেতা হেমায়েত হোসেন হিমু, সাইফুর রহমান সাহান, কামরুজ্জামান চুন্নু, আতিকুর রহমান, কামরুজ্জামান সজীব প্রমুখ।

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময় সভা ও পরিদর্শন শেষে এমপি মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিক বলেন, জরজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আধুনিক ও উন্নয়ন মূলক সকল কাজে আমার সহোযোগিতা থাকবে। উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় সকল তালিকা তৈরি করতে নির্দেশ দেন। এছাড়াও উপস্থিত কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের অনুরোধে ভবন ও কর্মচারী সংকটের বিষয় মতবিনিময় সভা শেষ যুব উন্নয়ন ও ক্রিড়া মন্ত্রণালয়ের ডিজিকে মুঠোফোনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক সহোযোগিতার জন্য সু-দৃষ্টি কামনা করেন।