বাউফলে গণহত্যা দিবস পালিত | Daily AjKaler Kontho

বাউফলে গণহত্যা দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন
বাউফলে গণহত্যা দিবস পালিত

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

আজ ২৫মার্চ সোমবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে সকাল ১০ টায় পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করেন ।

উপজেলা বিআরডিবি অফিসার মাহবুবা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, রিয়াজ সিকদার, ইব্রাহিম খলিল, সমাজসেবা অফিসার মনির মিয়া, এআরডিও রুহুল আমিন, পরিসংখ্যান অফিসার সবুজ মিঁয়া প্রমুখ।