৩৮ লক্ষ কোটি টাকার এই লাইন আসলে কি | Daily AjKaler Kontho

৩৮ লক্ষ কোটি টাকার এই লাইন আসলে কি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন
৩৮ লক্ষ কোটি টাকার এই লাইন আসলে কি

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরব মরুভূমির মধ্যে দিয়ে ১৭০ কিমি লম্বা একটি লাইন বানাচ্ছে, যার খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ কোটি টাকা।

জানলে অবাক হবেন, এটি আসলে লম্বা লাইনের মতো একটি অত্যাধুনিক শহর বানানো হচ্ছে, যার নাম রাখা হয়েছে Neom (নিয়ম)। এই শহরে কোনো রাস্তা থাকবে না, কোনো গাড়ি চলবে না, কোনো দূষণ থাকবে না।

১০ লক্ষ মানুষের বসবাসের এই শহরে যাতায়াতের জন্য ১০০% ক্লিন এনার্জি দ্বারা চালিত অত্যাধুনিক যানবাহন চলবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত এই শহর ২০৩০ সালের মধ্যে তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নিয়ম শহরে মোট ৩,৮০,০০০ মানুষের চাকরির ব্যবস্থা করা হবে।