
আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের অশোকাঠি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
আপনার মতামত লিখুন :