১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যাব-১৪ কর্তৃক কর্মসূচি সমূহ | Daily AjKaler Kontho

১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যাব-১৪ কর্তৃক কর্মসূচি সমূহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন
১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যাব-১৪ কর্তৃক কর্মসূচি সমূহ

নিজস্ব প্রতিনিধি : সকাল ০৫-৩৫ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। র‍্যাব-১৪ এর আওতাধীন ব্যাটালিয়ন সদর সহ সকল কোম্পানি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা মূলক বিশেষ টহল মোতায়ন করা হয়।
অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে সকল অফিসার এবং অনান্য পদবীর সদস্যদের নিয়ে ব্যাটালিয়ন সদরের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে ব্যাটালিয়ন সদরের সকল অফিসার ও অন্যান্য পদবী সদস্যদের শিশুদের নিয়ে অধিনায়ক শিশু পার্ক(আনন্দধারা) উদ্বোধন করেন। শিশু পার্ক(আনন্দধারা) উদ্বোধন শেষে অধিনায়ক শিশুদের মাঝে চকলেট ও চিপস বিতরণ করেন।

ব্যাটালিয়ন সদরের সকল অফিসার ও অন্যান্য পদবীর সদস্যদের নিয়ে অধিনায়ক ঔষধি বাগান (কিশলয়) উদ্বোধন এবং বাগান সম্পর্কে বক্তব্য দেন।

ব্যাটালিয়ন সদরের সকল অফিসারদের নিয়ে অধিনায়ক জামিয়া ফারুকিয়া মাদ্রাসা, কান্দারপাড়া, বাড়ৈড়া, ময়মনসিংহ এতিমখানায় এতিমদের সঙ্গে ইফতার ও রাতের খাবার গ্রহণ করেন।