৭ মার্চের‘জয় বাংলা স্লোগান’ মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা! যুব নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা | Daily AjKaler Kontho

৭ মার্চের‘জয় বাংলা স্লোগান’ মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা! যুব নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ন
৭ মার্চের‘জয় বাংলা স্লোগান’ মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা! যুব নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা

বাকেরগঞ্জ, খান মেহেদী :- আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুব নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুব নেতা বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। তার হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ওই ভাষণে জাতির জন্য স্বাধীনতার দিকনির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধু। এটি এমন একটি ভাষণ যেখানে তিনি এক কথা দুইবার উচ্চারণ করেননি। অথচ সব দিকনির্দেশনা সেখানে ছিল।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৭ মার্চের ভাষণ দিতে বঙ্গবন্ধুকে উদ্বুদ্ধ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের তখনকার অনেক কেন্দ্রীয় নেতা বঙ্গবন্ধুকে বলেছিলেন আপনার বক্তৃতায় এটা বলবেন, ওটা বলবেন। কিন্তু বঙ্গমাতা জাতির পিতাকে বললেন, আপনি আপনার মনের কথা বলবেন।

বিশ্বাস মুতিউর রহমান বাদশা আরো বলেন বাঙালি জাতি সেদিন বঙ্গবন্ধুর কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছিল। তার নির্দেশনা মেনে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা এনেছিল। দীর্ঘদিন বাংলাদেশের মানুষকে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে বাধা দেওয়া হয়েছে। কেউ মাইকে এটি বাজালে তাকে অত্যাচার করা হয়েছে। সেই ভাষণ এখন আমাদের গর্বের বিষয়। ইউনেস্কো এটাকে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ভাষণ বলে স্বীকৃতি দিয়েছে।

অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।