শিক্ষার্থীর নিখোঁজের দুইদিন পর নদীতে ভেসে উঠল মরদেহ | Daily AjKaler Kontho

শিক্ষার্থীর নিখোঁজের দুইদিন পর নদীতে ভেসে উঠল মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৪, ১:০৫ অপরাহ্ন
শিক্ষার্থীর নিখোঁজের দুইদিন পর নদীতে ভেসে উঠল মরদেহ

আজকালের কন্ঠ ডেস্ক : নিখোঁজের দুইদিন পর কালীগঙ্গা নদীতে ভেসে উঠল মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলামের মরদেহ।

সোমবার (৪ মার্চ) বেলা ১১টায় মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশারচর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত সাইফুল ইসলামের মেয়ে সামিয়া ইসলাম মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। চাকরি সূত্রে তার পরিবার মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধর পট্টিতে ভাড়া বাসায় থাকতেন। গত শনিবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর না ফেরায় সদর থানায় একটি জিডি করেন সামিয়ার বাবা সাইফুল ইসলাম।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।